1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১২|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হয়েছে মাদারীপুর বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে জেলার ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

গত ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর পুরান বাজারস্থ প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয়ে উপদেষ্টা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে ৫৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ব্যবসায়ীবান্ধব নেতা মো. জাহান্দার আলী মিয়া, এমপি-কে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন শফিক খান-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রবীণ ব্যবসায়ী সোহরাব হোসেন হাওলাদার-কে প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দাস ও নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সারোয়ার-কে নিয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা পরিষদের ওপর নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলার ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ সংরক্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী টুটুল হোসেন মৃধা।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com