1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৩১|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

তথ্য গোপন করেও বৈধতা পেল বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫১৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু মনোনয়নপত্রে সম্পদ বিবরণী ও নগদ অর্থের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

ওই দুই প্রার্থী প্রভাবশালী হওয়ায় তাদের মনোনয়নপত্র যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হয়নি বলে অভিযোগ উঠেছে। যা নির্বাচনী কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ উঠেছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তার মিঠুর মনোনয়নপত্র ও হলফনামায় তার মালিকানাধীন অবৈধ ইটভাটা ‘লাভিদ লায়েন্স ব্রিকস’ এর তথ্য গোপন করেছেন। এ ছাড়াও এ ইটভাটায় ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোন আয়কর ও ভ্যাট প্রদান করেনি। ইটভাটা পরিচালনার জন্য জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স নবায়নের প্রয়োজন হলেও তিনি সেটিও করেননি বলেও অভিযোগ উঠেছে। নাদিরা আক্তার মনোনয়নপত্রে তার সম্পদ বিবরণী ও আয়করে এ তথ্য গোপন করার পরেও তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধতা দেয়ায় যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ১০১৮ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ সময় তার হলফনামায় নগদ অর্থ ২৭ লাখ টাকার উল্লেখ করেন। এবার তিনি বিএনপির থেকে মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তিনি তার মনোনয়নপত্র ও হলফনামায় নগদ অর্থ ১ কোটি টাকা উল্লেখ করেছেন। প্রশ্ন উঠেছে, ৭ বছর ব্যবধানে তার নগদ ৭৩ লাখ টাকার বৃদ্ধি পেলেও আয়ের উৎস তিনি তার মনোনয়নপত্রে উপস্থাপন করেনি। এ ছাড়াও নগদ অর্থ বাড়লেও সেই অর্থের ওপরে কোন আয়কর বা ভ্যাট প্রদান করেনি বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই প্রার্থী তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে সেটা আপনারা মিডিয়াতে দিয়ে দেন। আমাদের বাতিল করতে হলে সেটা প্রমাণ সাপেক্ষের বিষয়। আমাদের স্থান থেকে যতটুকু পরীক্ষা করা সম্ভব ততটুকু করে তাদের মনোনয়ন প্রাথমিকভাবে বৈধতা দিয়েছি। তারপরেও যেহেতু অভিযোগ উঠেছে, আমরা বিষয়টি দেখবো। তবে কোন প্রার্থী যদি মিথ্যা বা তথ্য গোপন করে তাহলে তার মনোনয়ন যে কোন সময় বাতিল হতে পারে।’

প্রসঙ্গত, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। পদ্মা নদী আর আড়িয়াল খা নদী বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com