1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৭|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২৮ বার পড়েছেন

শিবচর প্রতিনিধি:রাজনীতির শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত দীর্ঘ পথচলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ত্যাগস্বীকারের স্মৃতিচারণ করা হয়েছে। আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও যারা দল ও আদর্শের জন্য নিবেদিত ছিলেন—তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ উপলক্ষে কুশল বিনিময় করেন পীরজাদা মাওলানা হানজলা, যিনি ১১ দলীয় জোটের মনোনয়নে শিবচর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

এসময় মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিমের সদস্য ও সাবেক মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং পৌর আমীর ডাক্তার মাওলানা আলমগীর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলীয় ঐক্য সুদৃঢ়করণ, আদর্শিক রাজনীতি ও দেশবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com