1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯০৫ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুরে সকল পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান।

সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বাবুল চন্দ্র দাস, মাদারীপুর বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম বেপারী, চেম্বারের পরিচালকবৃন্দ, আইবিডব্লিউএফ-এর সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, চেম্বারের পরিচালক শাহাদাত হোসেন, ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম খান, আবরার মোটরসের মালিক আসাদুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে জনগণকে “হ্যাঁ” অথবা “না” ভোট প্রদানের মাধ্যমে সচেতনভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান বলেন, “১৯৭১ সালের আন্দোলন ও ২০২৪ সালের আন্দোলন আমাদের গৌরব ও অলংকার। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র টিকে থাকলেই আমরা টিকে থাকব। তাই রাষ্ট্রের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি ব্যবসায়ী সমাজকে নির্বাচন ও গণভোটে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com