1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

ঘটমাঝি ইউনিয়নে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৪৪ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং ওয়ার্ড, ঘটমাঝি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ আসর হাজির হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মনিরুজ্জামান হামিদী, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুর রহিম মোল্লা, অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার এবং ডাক্তার নিজামুল হক মাওলানা মাহবুবুল রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শেরেজাউল খান।

বক্তারা তাঁদের বক্তব্যে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে ভোট ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রধান অতিথি ও প্রধান বক্তাসহ সকল বক্তাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com