1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১১|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:”অবাধ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো গণতন্ত্রের আসল রক্ষাকবচ। সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।”জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শুক্রবার (৩ জুলাই) জুমআ’র নামাজ শেষে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া মহসিনা মাদ্রাসার ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে নিয়ে র‍্যালি ও কেক কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এনটিভি’র মাদারীপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম.আর.মুর্তজার সভাপতিত্বে এবং দৈনিক বাংলার প্রতিনিধি মোঃ ফায়েজুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,মাদ্রাসার তত্ত্বাবধায়ক এনায়েত খান ও প্রিন্সিপাল মোঃ মনিরুজ্জামান,বালিগ্ৰাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা রাসেল বেপারী।
বক্তব্যে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,”বিএনপি যতবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সাংবাদিকরা ততবার তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে এবং বর্তমানে তা আরো সুসংহত হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”তিনি এনটিভি’র মাদারীপুর প্রতিনিধিসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মহসিন তালুকদার,আলোকিত প্রতিদিনের এস.এম রাসেল, দৈনিক আমার বার্তা ও দ্যা গুড মর্নিং পত্রিকার জেলা প্রতিনিধি লিখন মুন্সী,সাংবাদিক সোহাগ কাজী, মোঃ রেজা প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান সরকারের গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সবাইকে সাথে নিয়ে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে এনটিভি’র উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com