1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৩|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

কালকিনিতে শেখ হাসিনার রায়ের পর ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪৭ বার পড়েছেন

কালকিনি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মাদারীপুরের কালকিনিতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে দলের মাদারীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হকের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে কালকিনি কলেজের সামনের এলাকার থেকে মিছিলটি শুরু হয়। এতে দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি শুরু করে কালকিনি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্বদানকারী মাওলানা এস.এম. আজিজুল হক রায়কে ‘ন্যায়বিচারের বিজয়’ হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তিনি মন্তব্য করেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। জনগণ দীর্ঘদিন ধরে সত্যের বিজয়ের অপেক্ষায় ছিল।”মিছিল চলাকালে স্থানীয় প্রশাসন জানায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com