1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৩৪|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

কমলাপুরে কাজী হাজেরা সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮৬ বার পড়েছেন

ডাসার প্রতিনিধি:মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কাজী হাজেরা সেবা কেন্দ্র। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৫) কমলাপুরে কাজী আহসানুল ইসলামের নিজ বাড়িতে এ কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আলোকিত ৯০’-এর বন্ধুরা মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, দীপু খন্দকার, শাহজালাল মোল্লা ও রেজাউল মাহবুব খোকন ,সোয়েব ভুঁইয়া। স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হারুনুর রশিদ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত ৯০-এর বন্ধু মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে স্বতঃস্ফূর্তভাবে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত কাজী হাজেরা সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকাবাসীকে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবা ও শীতবস্ত্র সহায়তা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

কাজী হাজেরা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী কাজী আহসানুল ইসলাম সরোয়ার দীর্ঘদিন ধরে মানবিক এই প্রতিষ্ঠানটির সার্বিক অর্থায়ন করে আসছেন। তাঁর এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com