1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০১|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬৩ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:রাজধানীর আইডিবি ভবনের হলরুমে শনিবার (১১ জুলাই ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে AGC (অ্যাকচুয়াল গ্রীন কর্পোরেশন)-এর নবম সেলিব্রেশন অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সফলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপদ ও অর্গানিক পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তা বলেন, “মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে অ্যাকচুয়াল গ্রীন কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের এ মহতী আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে ২০২৪ সালে বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন যাত্রা শুরু করে। ধারাবাহিক সফলতার অংশ হিসেবে আইএসও সহ ২০২৪ সালের ২৬ ডিসেম্বর হালাল সার্টিফিকেট অর্জন করে এবং ২০২৬ সালের জানুয়ারিতে জিএমপি (GMP) সার্টিফিকেট লাভ করে। মাত্র পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক মানের তিনটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন প্রতিষ্ঠানটির গুণগত মান, দক্ষ ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল কার্যক্রমেরই প্রমাণ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এসব সার্টিফিকেট অর্জন করা সহজ নয়। প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা, মানসম্মত উৎপাদন ব্যবস্থা এবং ভোক্তাদের প্রতি অঙ্গীকারের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে কোম্পানির সিইও ফয়েজ আলম ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়ামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, নিরাপদ, হালাল ও অর্গানিক পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে সুস্থ ও নিরাপদ জীবন গঠনে অ্যাকচুয়াল গ্রীন কর্পোরেশন কাজ করে যাবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com