1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য — আল্লামা মামুনুল হক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬৫ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:ইসলামী মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনই ১১ দলীয় ঐক্যজোটের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গড়তে চায় ঐক্যজোট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে মাদারীপুর–২ আসন (রাজৈর–মাদারীপুর) জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন,“আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবো। জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান আমরা সততা, ন্যায়নীতি ও সেবার মাধ্যমে দিতে চাই।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন এবং ভোট ও ভাতের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা এবার ব্যালটে সিল মারার জন্য প্রস্তুত। তিনি মাদারীপুর–২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহানের পক্ষে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন,“ইনশাআল্লাহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আজ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করতে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছে।”

জনসভায় সভাপতিত্ব করেন খেলাফত মসজিদ সাহেব ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মেজবাউল হক। উক্ত সমাবেশে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যজোটভুক্ত বিভিন্ন শরিক দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা আমির আলী আহমেদ আকন্দ, মাদারীপুর সদর থানা আমির মাওলানা হুমায়ুন কবির পৌর আমির মাওলানা আলমগীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশার, আমির , খেলাফত মজলিস মাদারীপুর জেলা সভাপতি ও সেক্রেটারি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর–২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর–৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মোকলেছুর রহমান, জেলা সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর রাজৈর ২ আসনের নির্বাচনী প্রধান এডভোকেট মিজানুর রহমান খান।

সমাবেশে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত ও উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com