1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭২৫ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের সাগর বালা ইতালিতে খুন হওয়ার আড়াই মাস পর তাঁর লাশ এল গ্রামের বাড়িতে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবারের সদস্যসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার ছেলে সাগর বালা লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। ইতালিতে থাকা অবস্থায় তিনি গত ১৫ সেপ্টেম্বর নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৩ সেপ্টেম্বর সাগর বালার খণ্ডিত মরদেহ একটি পার্কের ভেতর থেকে উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো একটি ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়।

নিহত সাগর বালার বাবা কুমোদ বালা জানান, হত্যার ঘটনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশিসহ নানা তৎপরতা চালিয়েছে ইতালির পুলিশ। মরদেহের পাশ থেকে সাগরের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে তারা। তিনি বলেন, ‘দীর্ঘদিন আইনিপ্রক্রিয়া শেষে ছেলের লাশ আমরা পেয়েছি। এখন আমরা আমার ছেলে হত্যার বিচার চাই।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com