1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

আইটেম গানে ঝড় তুললেন নুসরাত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১০৯১ বার পড়েছেন
বিনোদন ডেস্ক // অনেকদিন ধরেই চলচ্চিত্রে মূল চরিত্রে দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনায় ঠিকই আছেন। সবশেষ ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে চাঁদমামা আইটেম সংয়ে পারফর্ম করে ঝড় তুলেছিলেন। এবার আবারও আইটেম গার্লরুপে হাজির হলেন নুসরাত। এবারও উঠল ঝড়।

এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ। সেই উত্তেজনাই যেন আরও বাড়িয়ে দিলেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

আজ শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com