1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড এর শুভ উদ্বোধন। মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ: ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত শহীদদের হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ-পূর্ব সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর মাদারীপুর (জেলা সদর জামে মসজিদ ) মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানবাজার শাড়ি-কাপড় পট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সভাপতি আলমগীর হোসেনের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুস সোবহান খান। এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়তের আমীর মাওলানা মোখলেসুর রহমান,জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির এবং সহকারী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের হত্যার বিচার দাবি করেন। তাঁরা বলেন, ওই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় বক্তারা আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com