1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড এর শুভ উদ্বোধন। মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ: মাদারীপুর পৌরসভার উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং মাদারীপুর পৌরসভা আইসিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব মো. জাহান্দার আলী মিয়া।

মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোছাম্মৎ জেসমিন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর পৌরসভার সচিব ইলিয়াস আহমেদ ফিরোজ।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি পৌরবাসীর জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা সহজলভ্য করার লক্ষ্যে মাদারীপুর পৌরসভা আইসিটি সেন্টারের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা জরুরি। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ উদ্যোগে কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

এ সময় পৌর প্রশাসক মোছাম্মৎ জেসমিন আক্তার পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পৌরবাসীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে আইসিটি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com