1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ২:৩০|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে ছাত্রলীগ নেতার দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তা এলাকায় জেলা ছাত্রলীগের উপ-ধর্মীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ উজ্জল মাতুব্বরের দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (৫ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন চৌরাস্তা এলাকায় অবস্থিত উজ্জল মাতুব্বরের স্বপ্ন ভ্যারাইটি স্টোরে একদল ক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে রকেট বিড়ি এলাকার তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় উজ্জল মাতুব্বর আহত হন। পরিবারের সদস্যদের দাবি, হামলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মোহাম্মদ উজ্জল মাতুব্বরের মা হাসিয়া বেগম সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে ছাত্রদলের পোলাপান কোপাইছে। আমরা এ ঘটনার বিচার চাই।”

মোহাম্মদ উজ্জল মাতুব্বরের পিতা মো. মাওলা মাতুব্বর সাংবাদিকদের বলেন, “বিএনপি-জামায়াতের লোকজন আমার ছেলের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।”

তবে মোহাম্মদ উজ্জল মাতুব্বরের পরিবারের করা এসব অভিযোগের বিষয়ে বিএনপি ও ছাত্রদলের সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com