1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৪৪|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে জুতার আঠা ব্যবহার করে কিশোর-তরুণদের নেশায় জড়িয়ে পড়ার প্রবণতা ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, কিছু কিশোর-তরুণ পলিথিনের মাধ্যমে জুতার আঠা শুঁকে নেশা করছে। বিশেষ করে স্কুলগামী ছোট ছোট ছেলেদের মধ্যে এ ধরনের নেশার প্রবণতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রকৃত ব্যবসায়ীদের জুতার আঠা বিক্রির ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেতার তথ্য সংরক্ষণ এবং আঠা বিক্রির ক্ষেত্রে ভাউচার রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপব্যবহার রোধ করা যায় এবং প্রয়োজনে বিক্রির তথ্য যাচাই করা সম্ভব হয়।

সচেতন মহল মনে করছে, শুধু আইন প্রয়োগ নয়—পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতাই পারে শিশু-কিশোরদের এ ধরনের নেশা থেকে দূরে রাখতে।

আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই সবাইকে সচেতন হতে হবে। সন্দেহজনকভাবে কেউ জুতার আঠা সংগ্রহ বা অপব্যবহার করছে কি না, সেদিকেও অভিভাবক ও ব্যবসায়ীদের নজর রাখা জরুরি।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com