1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৮:৩৩|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:মাদারীপুরে জেলা বিএনপির এক নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com