1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

শকুনি লেকপাড়ের ফুড কার্ট ব্যবসায়ীদের বাঁচার আকুতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৭৩ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ: মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড় শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি শত শত ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের জীবিকারও উৎস। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগমে এখানে গড়ে উঠেছিল প্রায় শতাধিক ফুড কার্ট, যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে কয়েকশো পরিবার।

সম্প্রতি উচ্ছেদ অভিযানের ফলে ফুড কার্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী আজ চরম সংকটে পড়েছেন। কিস্তির টাকা, ঋণের চাপ, সন্তানদের লেখাপড়ার খরচ এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক পরিবার আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

২১ জুন ফুড কার্ট ব্যবসায়ীরা মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানুর কাছে কাছে গিয়ে করজোড়ে আবেদন জানিয়েছেন— “স্যার, আমাদের বাঁচার একটি সুযোগ দিন। আমরা নিয়ম মেনে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে নির্ধারিত স্থানে ব্যবসা করতে চাই। আমাদের রুটি-রুজির ব্যবস্থা করে দিন।”

ব্যবসায়ীদের দাবি, শকুনি লেকপাড়ের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রেখে সেখানে একটি নির্দিষ্ট ফুড কার্ট জোন বরাদ্দ দেওয়া হোক। এতে একদিকে যেমন শত শত পরিবারের জীবিকা রক্ষা পাবে, অন্যদিকে দর্শনার্থীরাও স্বল্প খরচে মানসম্মত খাবারের সুবিধা পাবেন।

মানবিক কারণে বিষয়টি বিবেচনা করে শকুনি থলেকপাড়ে ফুড কার্ট ব্যবসার জন্য একটি পরিকল্পিত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com