1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:১৩|
শিরোনামঃ
ফুটবল উন্মাদনায় মুখর রিমিনি, বাংলাদেশ দলের সমর্থনে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ

ফুটবল উন্মাদনায় মুখর রিমিনি, বাংলাদেশ দলের সমর্থনে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার পড়েছেন

রিমিনি, ইতালি: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক সান মারিনো সফরকে কেন্দ্র করে ইতালির রিমিনি শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মিলনকেন্দ্র Al Madina Kitchen, Rimini এ উপলক্ষে গ্রহণ করেছে নজিরবিহীন আয়োজন।

আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম সান মারিনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে রিমিনি থেকে রওনা হবে বিশাল সমর্থক বহর। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৪টি বিশেষ বাসে দুই শতাধিক দর্শক এবং ২০টিরও বেশি প্রাইভেট গাড়িতে আরও শতাধিক সমর্থক ম্যাচ ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবেন। শত শত প্রবাসী বাংলাদেশির একযোগে এই অংশগ্রহণ রিমিনির বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাচ উপলক্ষে আগত দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করেছে Al Madina Kitchen। পাশাপাশি সমর্থকদের জন্য থাকবে বাংলাদেশ দলের জার্সি (নামমাত্র মূল্যে), ফেস্টুন, ব্যানার, হেড ব্যান্ড, চিয়ারিং সামগ্রীসহ নানা আকর্ষণীয় উপকরণ।

আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করেও দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় দলের প্রতি সমর্থন প্রকাশের এটি একটি অনন্য সুযোগ। তারা সকল বাংলাদেশিকে একসঙ্গে অংশ নিয়ে দেশের পতাকা ও ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশের আহ্বান জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

Al Madina Kitchen

Corso Giovanni XXIII, 103, Rimini (রিমিনি মসজিদের সন্নিকটে)

মোবাইল: +39 351 098 9547

ফোন: +39 0541 1364321

সিট সীমিত। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে এই ঐতিহাসিক সমর্থক যাত্রার অংশ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com