1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৪|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুরে জেলা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী সভাপতিত্ব করেন এবং জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল চৌধুরী মামুন, যুগ্ম আহ্বায়ক শাহিন মজুমদার ও কামাল সরদারসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতৃবৃন্দ নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে।
এদিকে আনন্দ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com