গোলাম আজম ইরাদ:মাদারীপুর শহরের পুরান বাজার কাঁচা বাজার সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী ১ দিনের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। নির্ধারিত সময়ের মধ্যে সড়ক ছেড়ে না গেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
উচ্ছেদ অভিযানের পূর্ব প্রস্তুতি ও অবহিতকরণ কার্যক্রম চলাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিবসহ দলীয় নেতৃবৃন্দ, পৌরসভা প্রশাসক ও ডিডিএলজি মহোদয়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের দ্রুত স্বেচ্ছায় সড়ক ছেড়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।