1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:০৯|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে কৌশলে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মানের পায়তারার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬৯ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকায় এক প্রবাসী নারীর জমি কৌশলে দখল করে রাস্তা নির্মানের পায়তারার অভিযোগ উঠেছে । ওই প্রবাসী নিজস্ব সম্পত্তিতে নির্মিত করলেও ভবনের জমি নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালায় একটি মহল । তাঁর বৈধ মালিকানা সম্পত্তিকে সরকারি সম্পত্তি দাবি করে ভবনটি “অবৈধ” আখ্যা দিয়ে ভেঙে ফেলার অপচেষ্টাও চালানো হয়। পরে জমি পরিমাপের সরকারী সম্পত্তির অস্তিত্ব না পেলেও রাস্তা নির্মান করতে নানাভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মালিকানা সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়ার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকায় রেশমা কালাম নামে এক প্রবাসী নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি তার জমির উপর দিয়ে রাস্তা নির্মানের পায়তারা করছে একটি মহল ।ওই প্রবাসী নারীর জমি কৌশলে দখল করে রাস্তা নিমার্ন করতে ব্যর্থ হলে সেই জমি সড়ক ও জনপথ বিভাগের দাবি করে রাস্তা নির্মানের পায়তারা করে । পরে গত ২৬ ফেব্রুয়ারী ৬ জন অভিজ্ঞ আমিন, এসি ল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিতিতে জমিটি পরিমাপ করা হয় । পরিমাপে দেখা যায় ৮৯০ নং দাগভুক্ত জমির মধ্যেই ওই প্রবাসীর ভবনটি নির্মান করা হয়েছে। এছাড়া সড়ক বিভাগের মালিকানা ৮৮১ নং দাগভুক্ত জমি ওই প্রবাসীর জমি থেকে কমপক্ষে ৪ ফুট দূরত্বে আছে । এছাড়া ওই জমি সংক্রান্ত একটি মামলা মাদারীপুর জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। একই সঙ্গে পিটিশন মামলা নং ৩৪/২০২৬ (তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬)-এ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন, যা এখনো বলবৎ রয়েছে। তবুও ওই মহলটি রেশমা কালাম প্রবাসে থাকায় প্রশাসনিক চাপ সৃষ্টিসহ কৌশলে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি প্রবাসী ওই নারীর স্বজনদের।

রেশমা কালামের স্বজনরা জানায়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রবাসী নারীর বৈধ সম্পত্তি কৌশলে দখলে নিয়ে রাস্তা নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুধী সমাজ, গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগীতা কামনা করেন তারা ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম আজাদ বলেন, কারও জমি জোর পূর্বক দখল করার সুযোগ নেই । কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com