1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:০৮|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ ও হতাশা। অভিযোগ উঠেছে, ২০২২ সালে ঘোষিত আহ্বায়ক কমিটির মাধ্যমেই এখনো সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় সংগঠনের কার্যক্রমে গতি নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলীয় একাধিক সূত্র জানায়, আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুরুতে কিছু সাংগঠনিক তৎপরতা দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অনেকটাই থমকে যায়। জেলা, উপজেলা ও কলেজ পর্যায়ে নিয়মিত সভা-সমাবেশ, কর্মীসভা, প্রশিক্ষণ কর্মশালা কিংবা শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে আন্দোলন-সংগ্রামের কার্যকর উপস্থিতি চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের যোগাযোগ ও সম্পৃক্ততাও কমে গেছে।

এছাড়া নেতাকর্মীদের অভিযোগ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সময়ও জেলা ছাত্রদলের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি কিংবা সংগঠিত কর্মসূচি দেখা যায়নি বলে দাবি করেন তারা। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনের শক্ত অবস্থান প্রত্যাশিত ছিল।

বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও জেলা ছাত্রদলের দৃশ্যমান কোনো সাংগঠনিক ভূমিকা ছিল না—এমন দাবি করেছেন কয়েকজন নেতাকর্মী। নির্বাচনী প্রক্রিয়ায় প্রচার-প্রচারণা, সমন্বিত কর্মসূচি কিংবা রাজনৈতিকভাবে সক্রিয় অংশগ্রহণের অভাব ছিল বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এতে তৃণমূল পর্যায়ে হতাশা আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতা বলেন, “দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতৃত্বে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব এলে কর্মীদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি হতো। এখন অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, সংগঠনের কার্যক্রমও সীমিত হয়ে গেছে।”

তাদের মতে, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও অধিভুক্ত ইউনিটগুলো পুনর্গঠন করা জরুরি। একইসঙ্গে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সক্রিয় ভূমিকা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আহ্বায়ক কমিটির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংগঠনের অভ্যন্তরে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি ছাত্র সংগঠনের প্রাণশক্তি নির্ভর করে তার ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম, সময়োপযোগী রাজনৈতিক ভূমিকা এবং শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় সম্পর্কের ওপর। দীর্ঘ সময় পূর্ণাঙ্গ কমিটি না থাকলে সংগঠনের গতি ও প্রভাব দুটোই কমে যেতে পারে।

এদিকে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে মাদারীপুর জেলা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com