নিজস্ব প্রতিবেদক:জাহান্দার আলী মিয়া-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা এলাকায় এমপির নিজ বাসভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “আমি মাদারীপুরকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদারীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো, যাতে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসাসেবা পায় এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করতে পারে।”
এসময় তিনি উল্লেখ করেন, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকলেও টেকনিশিয়ান, বিশেষজ্ঞ ডাক্তার ও বিভিন্ন বিভাগের জনবলের ঘাটতি রয়েছে। এসব সংকট নিরসনে দ্রুত হাসপাতাল পরিদর্শন করবেন এবং সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিষয়গুলো তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম ফরাজী ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বোরহানুস সুলতান ও বেলাল খান খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ এহসান আজগরসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আজাহার হোসেন, আজমল হুদা ঢালি, “আজকের মাদারীপুর সংবাদ”-এর সম্পাদক গোলাম আজম ইরাদ এবং এস এম তানভীর