1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১১|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ ভোটযুদ্ধে ২৫ প্রার্থী, নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ২৫ জন প্রার্থী। জেলায় মোট ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৫৭টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তথ্য অনুযায়ী, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, ৩ জন অস্ত্রধারী আনসার সদস্য এবং ১০ জন লাঠিধারী আনসার সদস্য।

অন্যদিকে, সাধারণ ভোটকেন্দ্রে থাকবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।

মাঠে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব

জেলায় প্রায় ৬০০ সেনা সদস্য টহল ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনাসদস্য মোতায়েন থাকবেন, তবে সদর উপজেলায় থাকবেন ২০০ জন সেনাসদস্য।

এছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশতাধিক র‌্যাব সদস্যও নির্বাচনী দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com