1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৫২|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৮১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিক্ষা অফিসার জনাব ফরিদুল ইসলাম। তিনি বেলুন ও পতাকা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাবুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে খেদমতে খালকের সভাপতি খলিলুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চরনাচনা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান খান এবং মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুর রহিম মোল্লা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে পিতা-মাতার প্রতি সম্মান বৃদ্ধি এবং উত্তম আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের নিজেদের প্রতি সচেতন হতে হবে।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com