1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:০২|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মাদারীপুরে সরস্বতী পূজায় বর্ণিল আলোকসজ্জা, উৎসবের আমেজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:শত বছরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা উপলক্ষে মাদারীপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজাকে ঘিরে শহরজুড়ে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে, যা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

নিরাপত্তার কারণে এ বছর কোনো শোভাযাত্রা বা র‌্যালি অনুষ্ঠিত হয়নি। তবে তিন দিনব্যাপী পূজার সব আয়োজন মণ্ডপের ভেতরেই সীমাবদ্ধ রাখা হয়েছে। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লালনগীতি, জারি গান, নৃত্যসহ নানা বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মাদারীপুর পৌর এলাকায় মোট ৬৫টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার শুরু হওয়া এই উৎসব রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পূজাকে কেন্দ্র করে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com