1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১২:৫২|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুর কসমেটিক ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৬০ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর কসমেটিক ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা আজ শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া ,বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরদার, বড় মসজিদ কমিটির সেক্রেটারি সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, আমীন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবাবার হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান হাওলাদার এবং পাদুকা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা জামান বাবলু। কসমেটিক সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার আফজাল হোসেন মানিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন।

অনুষ্ঠানে কসমেটিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি সজীব সরদার ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ সকল সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভায় বক্তারা কসমেটিক ব্যবসায়ী সমিতির সার্বিক সফলতা, ঐক্য ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নৈশভোজের মধ্য দিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com