1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:২৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে জমি দখলকে কেন্দ্র করে নারীসহ পরিবারের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযো

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৬১৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় পারিবারিক জমি দখলকে কেন্দ্র করে এক তরুণী ও তার মায়ের ওপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আফরিন ইসলাম তরণী (২১) সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, তার বাবা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় একই এলাকার কয়েকজন আত্মীয় তাদের বসতবাড়ির সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে পারিবারিক বিরোধ চলমান ছিল।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মো. টিটু হাওলাদার, মো. সোহেল হাওলাদার, হাচেন মুন্সী, মো. মিরাজ হাওলাদার ও মো. হানিফ চৌকিদারসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন আফরিনদের বসতবাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে অভিযুক্তরা আফরিন ইসলাম তরণীর ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে অভিযুক্তরা লোহার রড দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তার হাত-পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার মা সাহিনুর আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় ভুক্তভোগীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয়দের সহায়তায় মা-মেয়ে প্রাণে রক্ষা পান। পরে গুরুতর আহত অবস্থায় আফরিন ইসলাম তরণীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের সময় বাড়ি ছেড়ে যেতে হুমকি দেয় এবং প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com