স্টাফ রিপোর্টার:১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়েত ইসলামী মাদারীপুর পৌরসভার উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আজ সকাল সাতটায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভা আমীর ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসাইন ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদারীপুর সংসদীয় ২ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাওলানা কাজী আব্দুল আলিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর সভা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আলোচনা শেষে মাদারীপুর মুক্তমঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।