1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :মাদারীপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা আব্দুস সোবহান খানই একমাত্র দলীয় প্রার্থী। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর কোনো বিদ্রোহী প্রার্থী নেই এবং সংগঠনের নিয়ম-নীতির বাইরে গিয়ে প্রার্থিতা দাবি করার সুযোগও নেই।

দলীয় নেতারা জানান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা অনুযায়ী যারা পদলবি বা সংগঠনের নীতি-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত, তাদের দলীয় পদমর্যাদা দাবি করার এখতিয়ার নেই। ফলে জামায়াতের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত সবাই দল মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খানের পক্ষে নিয়মিত প্রচার-প্রসারের কাজে নিয়োজিত রয়েছেন। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরের রাজৈর এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্র আরও জানায়, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জামায়াতের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। অতীতে যেমন কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকার সুযোগ নেই বলে দলীয় নেতারা দাবি করেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী, সমর্থক, পেশাজীবী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচন এগিয়ে নিতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে মাদারীপুর–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান দলীয় নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com