1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৫৪|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় লিওন হাওলাদারের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩৪ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুরে ট্রাকের ধাক্কায় লিওন হাওলাদার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাদারীপুর ইসলামী সংস্কৃতি পরিষদের সভাপতি বজলুর রহমান হাওলাদারের একমাত্র পুত্র।

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর থানার সামনে মোটরসাইকেল চালানোর সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন লিওন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় লিওনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ এই প্রাণ হারানোয় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com