1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪৭|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরে বিএনপি মনোনয়ন ঘিরে বিক্ষোভ, দুর্ভোগে সাধারণ মানুষ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর-০২ আসনে জাহান্দার আলী জাহানকে বিএনপি’র মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে সমর্থন ও বিরোধিতার জেরে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় মনোনয়নবিরোধী পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের সমর্থক বলে জানা গেছে।

হঠাৎ সড়ক অবরোধ ও আগুনের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় অনেকে গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।

স্থানীয়দের অভিযোগ, দলীয় সিদ্ধান্তে অসন্তুষ্ট একটি পক্ষ হঠাৎ রাস্তা অবরোধ করে। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।

ঘটনার বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এদিকে পুরো পরিস্থিতি এখন শান্ত থাকলেও রাজনৈতিক উত্তাপ এখনও বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com