1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩৩|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরের দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহানদার আলী জাহান 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার দুইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।

অন্যদিকে, মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক জিএস ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদারীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মনোনয়ন।

স্থানীয় রাজনৈতিক মহলে এই মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিবচর এলাকায় মরহুম মিঠু চৌধুরীর জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে নাদিরা আক্তারের প্রার্থিতা নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানা গেছে।

বিএনপি কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com