1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩৩|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

শিবচরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৫ বার পড়েছেন

শিবচর প্রতিনিধি:মাদারীপুরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শিবচরে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে ঢাকা-ভাঙ্গাগামী লেনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com