1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৩০|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মাদারীপুরে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়িতে আগুন দিল জনতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার: মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী প্রাইভেটকার দুই পথচারী শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া কাজী (১০) নামের এক শিশু নিহত হয় এবং মিম কাজী (১২) গুরুতর আহত হয়। নিহত সুরাইয়া ওই ইউনিয়নের দেলোয়ার কাজীর মেয়ে এবং আহত মিম একই এলাকার মামুন কাজীর মেয়ে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, প্রাইভেটকারটির ড্রাইভারসহ যাত্রীরা সবাই ছিল ১৪–১৫ বছরের স্কুল শিক্ষার্থী। তাদের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন ,“দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। গাড়িতে থাকা একজনকে স্থানীয়রা আটক করে আমাদের হাতে দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com