1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

ম্যানহোলের ঢাকনা চুরি: স্কুলপথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ইউ আই স্কুলসংলগ্ন জনতা ক্লাব সড়কে নিয়মিতভাবে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে সড়কটির প্রায় সব ম্যানহোলের ঢাকনাই চুরি হয়ে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকির মুখে পড়ছে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ পথচারীরা। এছাড়াও ৩ নং ওয়ার্ডের শহীদ হারুন সড়কে ম্যানহোলের ঢাকনা গুলো চুরি হয়েছে। এক নং ওয়ার্ডের

সরদার কলনি সড়কটির ঢাকনা গুলো একে একে চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকনা না থাকায় দ্রুতগামী রিকশা, বাইসাইকেলসহ পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল ছুটির সময় শিশুদের চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। এলাকাবাসী জানায়, ঢাকনাগুলো চুরি করে বিভিন্ন ভাঙ্গারির দোকানে বিক্রি করা হচ্ছে।

ইতিমধ্যে মাস্টার কলোনি এলাকায় একইভাবে ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার পর সড়ক কর্তৃপক্ষ রাস্তা কেটে সাময়িকভাবে স্ল্যাব বসিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল।

স্থানীয় অভিভাবকসহ সচেতন মহল মনে করেন, জনতা ক্লাব সড়কে জরুরি ভিত্তিতে ম্যানহোলের ঢাকনা পুনঃস্থাপন না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা মাদারীপুর পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com