1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৪|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬২২ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নেরf পশ্চিম রাস্তি গ্রামে চাঁদা না দেওয়ায় এক নিরীহ পরিবারের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পরিবারকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
ভুক্তভোগী ইয়াতুন নেছা বেগম জানান, নতুন মাদারীপুর এলাকার লাবলু হাওলাদার ও তার লোকজন চাঁদার দাবিতে তাদের ওপর হামলা চালায়। চাঁদা দিতে রাজি না হলে তাকে ও তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, কয়েক মাস আগে রাজনৈতিক কোন্দলে নিহত শাকিল মুন্সী হত্যা মামলায় তার দেওরকে আসামি করার জেরে লাবলু হাওলাদার, কামরুল হাওলাদার, হাচান মুন্সী, সোহেল হাওলাদার, হানিফ চৌকিদার ও আরিফ চৌকিদারসহ বেশ কয়েকজন কয়েকদিন আগেই তাদের বাড়িতে এসে হুমকি দিয়েছিল।
ইয়াতুন নেছার শ্বাশুড়ি সমাতো বেগম বলেন, “আমরা শান্ত-নিরীহ মানুষ। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সব জিনিস নিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার রাতে চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা তাদেরও অস্ত্রের ভয় দেখায়। হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
এলাকাবাসীর দাবি, ইয়াতুন নেছা একজন সৎ ও শান্ত স্বভাবের নারী। তার ভাইদের অপরাধ থাকলে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত—কিন্তু নিরীহ পরিবারের উপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত লাবলু হাওলাদারের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com