1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০১|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৮৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার: মাদারীপুর সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রশংসা চলছে। শিক্ষাঙ্গনে একজন সফল ও দক্ষ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পরিচিত হলেও, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। সমাজের দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, আর্থিক সহযোগিতা এবং বিপদে পড়া মানুষকে দ্রুত সহায়তা করার কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন দানবীর হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসী জানান, তার আচরণ অত্যন্ত বিনয়ী ও ভদ্র। যে কেউ সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি আন্তরিকভাবে শোনেন এবং সাধ্যের মধ্যে সমাধানের চেষ্টা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণে তিনি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে নানাভাবে সহায়তা করেন।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার একজন সত্যিকারের সেবক। কারো বিপদ দেখলে তিনি দেরি না করে এগিয়ে আসেন। এমন মানুষ সমাজে খুবই প্রয়োজন।”

এদিকে শিক্ষাঙ্গনসহ সামাজিক অঙ্গনে তার এই মানবিক ভূমিকার কারণে মাদারীপুরে প্রশংসার জোয়ার উঠেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সচেতন মহল মনে করেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের মতো মানবিক মানুষ সমাজে আরও বেশি থাকলে সমাজ থেকে অসহায়ত্ব ও হতাশা অনেকটাই কমে আসবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com