1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:২৫|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

শহর প্রতিনিধি:ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (২ জুন) সকাল ১০টায় মাদারীপুর পুরান বাজার প্রধান সড়কে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাদারীপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যাংক গ্রাহক মনিরুজ্জামান হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খলিলুর রহমান হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন মোখলেসুর রহমান, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, মো. রানা, গোলাম আজম ইরাদ, মাহবুবুল আলমসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা, ব্যাংকের কার্যক্রমকে গতিশীল রাখা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, অতীতে বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্তের কারণে ব্যাংকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী বা অগণতান্ত্রিক প্রভাব যেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান পদে স্থান না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ পুনর্বিবেচনা এবং ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com