1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২৩|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫৬ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবির, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা খলিলুর রহমান হাওলাদার, শিক্ষাবিদ শেখ শাহাবুদ্দিন এবং মাওলানা কাজী আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সোবহান খান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের আত্মত্যাগের কারণেই বাংলার জমিন উর্বর হয়েছে। বাংলাদেশে একদিন ইসলামের পতাকা উড়বেই, ইনশাআল্লাহ।” তিনি আল্লাহর পথে আরও ত্যাগ স্বীকার করার তৌফিক কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আলমগীর হোসেনসহ অন্যান্য বক্তা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ২৮ অক্টোবরের শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com