1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৪০|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন
Screenshot

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর জেলায় আয়োজিত বাণিজ্য মেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। ব্যবসায়ীদের স্বার্থ ও স্থানীয় বাজারের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা করে মেলাটি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার) স্বাক্ষরিত গত ২০ আগস্টের চিঠিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রতিটি জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুমতি সাপেক্ষে বছরে একটি শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে। এছাড়া সংশ্লিষ্ট চেম্বার বা অ্যাসোসিয়েশনের সুপারিশ এবং স্থানীয় পুলিশ বিভাগের মতামত গ্রহণসহ নির্ধারিত শর্ত পালন সাপেক্ষে মেলার অনুমতি দেওয়ার বিধান রয়েছে।

চিঠিতে দাবি করা হয়, মাদারীপুর জেলার ব্যবসায়ীদের সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মাদারীপুরে কোনো শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করা হয়নি।

চেম্বারের অভিযোগ, সংগঠনের অনুমতি ছাড়াই সম্প্রতি মাদারীপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলার কুলপদী এলাকার স্থানীয় শেখার মাঠে কে বা কারা মাসব্যাপী ‘বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এতে সমর্থন করে না।

এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি এবং মাদারীপুর জেলার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে উক্ত বাণিজ্য মেলার সব ধরনের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

চিঠিটির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com