1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১১|
শিরোনামঃ
পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন 

পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর: মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাবনী আক্তারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বোন আহত হওয়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ, হত্যাচেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে জসিম মোল্লা, ইদ্দিশ বেপারী, শামসুর নাহার, সুমন ঘাড়িয়াল, ইমন ঘাড়িয়ালসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী জানান, পাওনা টাকা ও পূর্বের লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে গত ১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে লাবনী আক্তারের বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে লাবনী আক্তারকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার উপরের ঠোঁট ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, কয়েকজন অভিযুক্ত তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে।লাবনী আক্তারের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার বোন রুমাকেও মারধর করা হয়। এতে তিনিও আহত হন।

এছাড়া হামলার সময় লাবনী আক্তারের গলায় থাকা প্রায় ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

আহত দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com