স্টাফ রিপোর্টার, মাদারীপুর:মাদারীপুর পুরান বাজার প্রধান সড়কে Islami Bank Bangladesh PLC-এর সামনে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ী খলিলুর রহমান হাওলাদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান হামিদি, মোখলেসুর রহমান ও ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান-কে স্বপদে বহাল রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীম-এর অপসারণ এবং ব্যাংকের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবি জানান তারা।
এছাড়া ব্যাংকের দৃশ্যমান উন্নতি করতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান-এর পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের সকল ষড়যন্ত্র ও অবৈধ হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।