1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

গৌরনদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪১৫ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি // গ্রামের অসহায় দুঃস্থ্য পরিবারের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিনলায়তনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী। গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাজী আসাদুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ, রাজিব ইসলাম তারিম প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com