মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও পরিচিত একটি নাম আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি মাদারীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সরকারি নাজিমুদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক জিএস এবং যুবদল মাদারীপুর জেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি মাদারীপুর পৌরসভার মেয়র পদে পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন। বিএনপির দুঃসময়ের সময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখায় তাকে বারবার মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বিভিন্ন সময় কারাবরণও করতে হয়েছে তাকে। তবুও তিনি দল ও আদর্শ থেকে কখনো সরে দাঁড়াননি এবং সবসময় নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা হিসেবে পাশে ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস মাদারীপুরের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সাধারণ মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে বলে অনেকে মনে করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আবদুল্লাহ আল মামুন চৌধুরী মাদারীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদ।”
তিনি মাদারীপুরবাসীকে জানিয়েছেন আন্তরিক ঈদ মোবারক।