1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৩২|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর:মাদারীপুর শহরের নতুন মাদারীপুর-লক্ষীগঞ্জ এলাকায় শুক্রবার রাতে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এর আগে শহরের জজ কোর্ট এলাকায় খালেক বেপারীর ছেলে রানা বেপারীকে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নতুন মাদারীপুর এলাকার টুটুল, সাকিবসহ ১০-১৫ জন কিশোর তাকে মারধর করে। এতে রানা বেপারীর ডান হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাতের দিকে নতুন মাদারীপুর লক্ষীগঞ্জ এলাকার একটি মাঠে কয়েকশ’ লোক টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন দুই কিশোর। তারা হলেন—নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাসে নতুন মাদারীপুর এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com