1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:১৫|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

সোনালী অতিত ক্লাব’ মাদারীপুরের কমিটি অনুমোদন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ‘সোনালী অতিত ক্লাব’ মাদারীপুরের কমিটি অনুমোদন পাওয়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মাদারীপুর স্টেডিয়াম মাঠে কেক কাটার মধ্য দিয়ে নতুন এই কমিটির শুভসূচনা করা হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন। পরে সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় ৪০ থেকে ৫০ ঊর্ধ্ব খেলোয়াড়রা অংশ নেন। পরিনিত হয় এক মিলন মেলায়। পুরো ৪০ মিনিটের খেলায় আনন্দ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা সহ দর্শকরাও।

খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী অতিত ক্লাবের মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মজিবর রহমান হাওলাদার এতে সভাপতিত্ব করেন।

এ সময় মজিবর রহমান হাওলাদার বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে কমিটির যাত্রা শুরু করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে এই সোনালী অতিত ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। তিনি বলেন, আজকের খেলা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। এই আনন্দ ধরে রাখার জন্য অচিরেই আমরা টুর্নামেন্টের আয়োজন করবো। সেখানে সবার অংশগ্রহনে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেটা দেখে সবাই অনেক উপভোগ করবে বলে আমি আশা করছি।

উল্লেখ্য, ২৩ নভেম্বর মোঃ মজিবর রহমান হাওলাদারকে আহ্বায়ক ও মোঃ আসাদুর রহমান শাহাজাদাকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ১২ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com