1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:৩০|
শিরোনামঃ
মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত রমজানে ন্যায্যমূল্যে খেজুর বিক্রি শুরু ‘আলোকিত প্রজন্ম মাদারীপুর’-এর মাদারীপুরে নবনির্বাচিত এমপি জাহান্দার আলী কে সংবর্ধনা দিল রিপোর্টার্স ইউনিটি

রমজানে ন্যায্যমূল্যে খেজুর বিক্রি শুরু ‘আলোকিত প্রজন্ম মাদারীপুর’-এর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান খাদ্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুন্নাহ খেজুরের দাম প্রতিবছরই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়ে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত প্রজন্ম মাদারীপুর ন্যায্যমূল্যে খেজুর বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। রমজানের প্রথম দিন থেকেই মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কে সাইনবোর্ড টানিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য হলো বাজারের সিন্ডিকেট ভেঙে স্বল্পমূল্যে মানসম্মত খেজুর সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে সুন্নাহ অনুযায়ী ইফতার করতে পারেন।

উদ্যোগটি শুরুর পর থেকেই ক্রেতাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজারদরের তুলনায় কম দামে একই মানের খেজুর কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

সংগঠনের প্রতিনিধি রাকিব হাসান বলেন,

“রমজানে যেন মানুষ সুন্নাহ অনুযায়ী ইফতার করতে পারে এবং অতিরিক্ত দামের চাপ না পড়ে—সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুরো রমজান মাসজুড়ে ন্যায্যমূল্যে খেজুর বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এই উদ্যোগকে জনবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com