1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:৩০|
শিরোনামঃ
মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত রমজানে ন্যায্যমূল্যে খেজুর বিক্রি শুরু ‘আলোকিত প্রজন্ম মাদারীপুর’-এর মাদারীপুরে নবনির্বাচিত এমপি জাহান্দার আলী কে সংবর্ধনা দিল রিপোর্টার্স ইউনিটি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়েছেন

সম্পাদকীয়

আজ মহান বিজয় দিবস:

আত্মত্যাগ, ঈমান ও আগামীর মাদারীপুর

আজ ১৬ ডিসেম্বর ২০২৫–মহান বিজয় দিবস।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ গৌরবের দিন।

১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

মাদারীপুর জেলার সাহসী সন্তানরাও মহান মুক্তিযুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছেন দেশের মুক্তির জন্য। তাঁদের সেই আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণা। আজকের এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ মাদারীপুর গড়ে তোলা।

একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে ঈমান, নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত মানুষ হিসেবে।

আল্লাহর বিধান ও মহান রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করেই একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ইসলামের শিক্ষা—ন্যায়, সততা, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ—এই মূল্যবোধ ধারণ করেই আগামীর প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল শহীদকে। তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও ঈমানি চেতনাকে শক্তিতে পরিণত করেই আগামীর পথে এগিয়ে যাক আমাদের প্রিয় মাদারীপুর—একটি ন্যায়নিষ্ঠ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com